লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্টঃ
Published: March 10, 2026 | 03:48 PM1 min read

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গত ৮ মার্চ অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে কমনওয়েলথ দেশের ৫৬টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়।
Spread the word
Spread the word











