ঢাকা মহানগর উত্তর ২৫ নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ
Published: March 24, 2025 | 04:37 PM1 min read

২২ মার্চ ২০২৫পবিত্র রমজান উপলক্ষে শনিবার (২২ মার্চ ২০২৫) ঢাকা মহানগর উত্তর ২৫ নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে এক দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজিত দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি ইফতার বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে।
Spread the word
Spread the word











