‘গণঅভ্যুত্থান ২০২৪’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও শহীদ পরিবার সম্মাননা অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন

ডেস্ক রিপোর্টঃ
Published: June 28, 2025 | 07:30 PM1 min read

‘গণঅভ্যুত্থান ২০২৪’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই বিএনপির উদ্যোগে “গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক এক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (২৮ জুন, ২০২৫) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বর্ষপূর্তি পালন কমিটির নেতৃবৃন্দ।

নেতারা অনুষ্ঠানস্থলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সফলভাবে অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও আয়োজন পর্যালোচনা করেন।
Spread the word
Spread the word











