স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্রশক্তি

ডেস্ক রিপোর্টঃ
Published: December 15, 2025 | 02:56 PM1 min read

জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে। অবরোধের ফলে চারদিকের সড়কে যানজট তৈরি হয়। তবে অবরোধকারীর সংখ্যা কম হওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ করা যায়নি।
Spread the word
Spread the word











