রশিদ গ্রুপ এর উদ্যোগে বিএনপির ঈদ উপহার বিতরণ, প্রধান অতিথি সেলিমা রহমান

ডেস্ক রিপোর্টঃ
Published: March 27, 2025 | 09:59 AM2 min read

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান রশিদ গ্রুপ এর এই ঈদ উপহার বিতরণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাবা সেলিমা রহমান।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।




অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন রতন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা এস এম এমরান হোসেন।
Spread the word
Spread the word











