রংপুরে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ
Published: March 29, 2025 | 09:31 AM1 min read

জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ আবু সাঈদের পরিবার কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) রংপুরের জাফরপাড়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী।

অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
Spread the word
Spread the word











