বাড্ডার ৩৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শীতবস্ত্র বিতরণ করলেন ঢাকা -১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম

ডেস্ক রিপোর্টঃ
Published: January 03, 2026 | 07:25 PM1 min read

শুক্রবার (২ জানুয়ারি, ২০২৬) রাজধানীর আনন্দনগরে ৩৭ নং ওয়ার্ড বিএনপি, বাড্ডা থানা, ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম।






অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৭ নং ওয়ার্ড বিএনপি, বাড্ডা থানা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি দীপক কুমার দাস। দোয়া মাহফিল সঞ্চালনা করেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ।
Spread the word
Spread the word











