দুই বছর পর বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত: ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ডেস্ক রিপোর্টঃ
Published: June 25, 2026 | 03:11 PM1 min read

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ঢাকায় রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার পর সরাসরি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (ভিসা সেন্টার) গিয়ে এ ঘোষণা দেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
এদিকে, দীনেশ ত্রিবেদীর নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের কূটনৈতিক প্রতিনিধিত্বে নতুন একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন সক্রিয় রাজনীতিককে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি তাকে মন্ত্রী পদমর্যাদাও দেওয়া হয়েছে।
Spread the word
Spread the word











