গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির উদ্যোগে মাসব্যাপী ইফতার আয়োজনের ৩য় ধাপ শুরু

ডেস্ক রিপোর্টঃ
Published: March 17, 2025 | 10:30 AM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী ইফতার আয়োজনের ৩য় ধাপের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৬ মার্চ) ১৫তম রমজানে গাছা থানার বোর্ডবাজারস্থ মির্জাপুর সিএনজি পাম্প সংলগ্ন মাঠে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়।
ইফতার আয়োজনের এই পর্যায়ে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Spread the word
Spread the word











